1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে মাদক বিরোধী আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় নতুন নিয়ম মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন

নাঙ্গলকোটে মাদক বিরোধী আলোচনা সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৩৬৫ বার

আফজাল হোসাইন মিয়াজী,(নাঙ্গলকোট): চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই স্লোগানকে সামনে নিয়ে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের চেহরিয়া গ্রামে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে চেহরিয়া সচেতন সমাজের আয়োজনে পূর্বপাড়া মসজিদের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পেরিয়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামেরবাগ বঙ্গবন্ধু শেখ মুজিব টেকনিক্যাল এন্ড কমার্স কলেজ অধ্য নুরুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও টেক্সপিয়ন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, নাঙ্গলকোট উপজেলা যুবলীগ সহসভাপতি এ এইচ এম মহিন উদ্দীন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,
ইউনিয়ন আ’লীগ সহসভাপতি মুক্তিযোদ্ধা মাঈন উদ্দিন, ফয়জুল কবির, সাধারণ সম্পাদক হোসেন মজুমদার, সহ সাধারণ সম্পাদক ও দৈনিক লোকালয় এর সম্পাদক আব্দুস সালাম ভূঁইয়া টিটু, সাংগঠনিক সম্পাদক ও ব্যাংক কর্মকর্তা এইচ এম ফরিদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু ইসহাক, পেরিয়া ইউপি সদস্য বাবুল গাজী, মাস্টার কামাল পাশা প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন মাদকের বিষয়ে কোন আ’লীগ নেতাকর্মীকেও ছাড় দেয়া হবে না। যারা প্রকৃত মাদকসেবী ও বিক্রেতাকে আটক করতে পারবে তাদেরকে ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও টেক্সপিয়ন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন মাদকের বিষয়ে যদি কেউ গভীররাতেও আমাকে ফোন দেয় আমি সহযোগিতা করবো। যদি মাদক বিক্রেতা ও সেবনকারীদের প্রাপ্য শাস্তি নিশ্চিত করতে না পারি তাহলে দলের নেতৃত্ব ছাড়ে দিবো।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আ’লীগ নেতা সফি উল্লাহ হানিফ, সঞ্চালনা করেন কুমিল্লাস্থ নাঙ্গলকোট ছাত্র-ছাত্রী পরিষদ সভাপতি রহমত উল্লাহ রাহাত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net