ঢাকা   ০৫:৩৭:২৫ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন  শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন

পটিয়ায় করোনায় আক্রান্ত একমাত্র নমুনা সংগ্রহকারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩৫০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গিয়াস উদ্দিন (পটিয়া চট্টগ্রাম):
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র নমুনা সংগ্রহকারী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)। তার নাম দেবাশীষ বড়ুয়া সাজু (৩৭)।

দেবাশীষ বড়ুয়া সাজু গত দুইদিন ধরে তার জ্বর ও সর্দি-কাশি হলে বুধবার সকালে নিজেই তার নমুনা সংগ্রহ করে ফৌজদারহাট বিআইটিআইডির ল্যাবে পাঠান। এর আগে করোনায় আক্রান্ত হন দেবাশীষের বাবা ও তিন বছর বয়সী ছেলেও।

বৃহস্পতিবার রাতে পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাবেদ এ তথ্য নিশ্চিত করেছেন। গত দুই মাসে দেবাশীষ ৭১৪টি নমুনা সংগ্রহ করে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) দেবাশীষ বড়ুয়া পটিয়া এবং কর্ণফুলী দুই উপজেলার একাই নমুনা সংগ্রহ করছেন।

উপজেলা ল্যাব টেকনোলজিস্ট করোনা আক্রান্ত হওয়ায় পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনোলজিস্টের সহায়তায় সাপ্তাহিক তিনদিন করে নমুনা সংগ্রহ করা হবে বলে জানান পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাবেদ।

উল্লেখ্য যে, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ পর্যন্ত নমুনা সংগ্রহে মোট আক্রান্তের সংখ্যা ২১০ জন। সুস্থ হয়েছেন ৭০ জন। মারা গেছেন ৪ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি