ঢাকা   ০৫:১৬:০৭ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

পত্নীতলায় ৮০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারি আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৪৬৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কাজী কামাল হোসেন, নওগাঁ :
নওগাঁর পত্নীতলায় ৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রকি বাবু (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে নওগাঁ জেলা ডিবি পুলিশ।

মঙ্গলবার(৩০জুন) দুপুর ২টার দিকে পত্নীতলা উপজেলার বাকরইল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

আটক রকি বাবু পত্নীতলা উপজেলার রাধানগর গ্রামের আহাদ আলীর ছেলে।

নওগাঁ জেলা ডিবি পুলিশের ওসি কেএম শামসুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে এএসআই সোহেল ও রাব্বানী সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করা হয়েছে।

তিনি বলেন, তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি