1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাটগ্রামে বিয়ে করতে গিয়ে বর আটক : ১ মাসের কারাদন্ড - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

পাটগ্রামে বিয়ে করতে গিয়ে বর আটক : ১ মাসের কারাদন্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৪৩১ বার

ইব্রাহিম সাকিব, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম পৌরর গার্লস স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে বাল্য বিয়ে করতে গিয়ে পাটগ্রাম থানা পুলিশের হাতে আটক হয়েছে বর আজিনুর রহমান। পরে বরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ওই আদালতের বিচারক পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান বাল্য বিয়ে করার দায়ে বর আজিনুর রহমানের ১ মাসের কারাদন্ড প্রদান করেছেন।

শনিবার ভোর রাতে পাটগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মোহন্ত বলেন, ওই এলাকায় একটি বাল্য বিয়ে হচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে আমি একদল পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হই। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে সবাই পালিয়ে গেলেও বিয়ের বর ওই উপজেলার ভান্ডারদহ এলাকার আনছার আলীর পুত্র আজিনুর রহমান (২০) আটক করা হয়। পরে তাকে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমানের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ওই আদালতের বিচারক মশিউর রহমান বাল্য বিয়ের দায়ে বর আজিনুর রহমানের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজা প্রাপ্ত বর আজিনুর রহমানকে শনিবার ২ টার দিকে লালমনিরহাট কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net