ঢাকা   ০৯:১৫:১৫ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

পুঁজিবাজারে মন্দার জন্য করোনা পরিস্থিতি কতটা দায়ী?

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৪৪১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
প্রত্যাশা ছিল, জাতীয় বাজেট ঘোষণা হলে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে। বাজেট ঘোষণার পর ইতিমধ্যে বেশ কয়েকটি কার্যদিবস লেনদেন হয়ে গেছে। কিন্তু বাজারে ইতিবাচক পরিবর্তন আসেনি। বাজার চলছে ঢিমেতালে। সূচকের কাঙ্খিত উন্নতি দেখা যাচ্ছে না। করোনাভাইরাস সংক্রমণের কারণে গোটা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও, অনেক দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান হচ্ছে। বাজার চাঙ্গা হচ্ছে। বিনিয়োগকারীরা নিয়মিত লেনদেনে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। আমাদের দেশের পুঁজিবাজার চলছে একমুখী ধারায়। যেটি পতনের ধারা। যা শুরু হয়েছে গত কয়েক বছর ধরে। সুতরাং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে- বাংলাদেশের পুঁজিবাজারে মন্দার জন্য করোনাভাইরাস পরিস্থিতি কতটা দায়ী?

বছরের পর বছর চলতে থাকা মন্দা ও দরপতন বাংলাদেশের পুঁজিবাজারকে রসাতলে নিয়ে গেছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নানা ধরনের উদ্যোগ নেয়া হলেও, কার্যকর কিছু হতে দেখা যায়নি। প্রতিনিয়ত বাজারের ভিত্তি দুর্বল হচ্ছে। পুঁজি হারানো বিনিয়োগকারীদের মধ্যে হাহাকার চলছেই। কারণ প্রায় একদশক ধরে পুঁজিবাজার নড়বড়ে হয়ে আছে। কোনো রকম মেরামতের চেষ্টা থাকলেও, বড় ধরনের পরিবর্তন আসেনি। এ কারণে কেবল করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই পুঁজিবাজার সংকটের সমাধান পাওয়া সম্ভব নয় বলে আমাদের ধারণা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি