1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৪২৫ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক ও কর আরোপের প্রস্তাব আসতে পারে। পাশাপাশি জনস্বার্থে কিংবা দেশীয় শিল্প সুরক্ষায় থাকবে শুল্ক ও ভ্যাট ছাড়। এসব কারণে কিছু পণ্যের মূল‌্য বৃদ্ধি এবং কিছু পণ্যের মূল‌্য হ্রাস পেতে পারে।

যেসব পণ্যের দাম বাড়তে পারে তার মধ্যে রয়েছে—আমদানিকৃত প্যাকেটজাত তরল দুধ, গুঁড়ো দুধ ও দুগ্ধজাত পণ্য। তবে শিশুখাদ‌্যের দাম বাড়ার সম্ভাবনা নেই। নতুন করে শুল্ক আরোপের ফলে আমদানিকৃত বিলাসদ্রব‌্য—বডি স্প্রে, প্রসাধনী, জুস, প্যাকেটজাত খাদ্যের দাম বাড়তে পারে।

অতিরিক্ত শুল্ক আরোপের কারণে এবার বৃদ্ধি পেতে পারে সব ধরনের তামাকজাত পণ‌্যের দাম। স্ল্যাব অনুসারে শুল্ক আরোপ হবে।

ভ্যাট বৃদ্ধির কারণে ইন্টারনেট খরচ বৃদ্ধি পাচ্ছে। বাড়তে পারে ফোনে কথা বলার খরচও।

গণপরিবহন ও অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যানবাহনের রেজিস্ট্রেশন ও নবায়ন ফি বৃদ্ধি পাচ্ছে। ফলে গাড়ির দাম বাড়তে পারে। আরেক দফা বাড়তে পারে রিকন্ডিশন্ড গাড়ির দাম। আমদানিকৃত ও স্থানীয় পর্যায়ে উৎপাদিত বাইসাইকেলের দাম বাড়তে পারে।

আমদানিকৃত স্মার্ট মোবাইল ফোন, এসি ও মোটরের দাম বৃদ্ধি পেতে পারে। আমদানি শুল্ক বৃদ্ধির ফলে বাড়তে পারে মোটরসাইকেল ও টায়ারের দাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net