1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানুষের উপকার করতে না পারা গলাব্যথার যন্ত্রণার চেয়ে বহুগুণ বেশি: ডা. জাফরুল্লাহ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

মানুষের উপকার করতে না পারা গলাব্যথার যন্ত্রণার চেয়ে বহুগুণ বেশি: ডা. জাফরুল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ২৬৫ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
গণস্বাস্থ্য কেন্দ্রের পতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মানুষের উপকার করতে না পারা গলাব্যথার যন্ত্রণার চেয়ে বহুগুণ বেশি।

শুক্রবার এক ফোনালাপে তিনি এ কথা বলেন জানিয়ে একটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

শ্যামল বাংলা বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার এর সঙ্গে ফোনে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি তো পত্রিকা পড়ছি, টিভি দেখছি, সব খোঁজ-খবর রাখছি। মানুষের হাহাকার দেখছি।

তাদের বেদনা-যন্ত্রণা দেখছি। মানুষ একটি পরীক্ষার জন্য সারারাত হাসপাতালের সামনে শুয়ে-বসে থাকছে। আর আমরা পরীক্ষা করার সব আয়োজন সম্পন্ন করেও তা দিয়ে মানুষের উপকার করতে পারছি না। এই যন্ত্রণা তো গলাব্যথার যন্ত্রণার চেয়ে বহুগুণ বেশি। ফুসফুসের ইনফেকশনের চেয়ে এই মানসিক ইনফেকশন তো আরও বেশি বেদনার। ফুসফুস বা গলার ইনফেকশন তো সেরে যাবে। এই মানসিক ইনফেকশন সারাবো কী দিয়ে?’
তিনি বলেন, ‘এই সংকটকালে মানুষের জন্য আরও কতকিছু করার ছিল আমাদের। এগুলো তো করতে হবে। অসুস্থ বলে পুরোপুরি থেমে থাকলে তো হবে না।

আগে যে কাজগুলো নিয়ে তোমার সঙ্গে আলোচনা করেছিলাম, এখন সুস্থ হয়ে উঠলেই সেগুলো নিয়ে আবার বসতে হবে। কাজগুলো শুরু করতে হবে। বেশিদিন আর হাসপাতালে থাকলে হবে না। ’:
ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনা থেকে মুক্ত হলেও তার নিউমোনিয়ার সমস্যা রয়েছে। যা ধীরে ধীরে উন্নতি লাভ করছে। বর্তমানে তিনি তার প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net