1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম

মীরসরাইয়ে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৪৮১ বার

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
মীরসরাইয়ে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। বুধবার ১০ জুন রাত সাড়ে ১২ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের নয়দুয়ারিয়া এলাকায় মহাসড়কের পূর্বপাশে এই ঘটনা ঘটে। নিহত ডাকাতের পরিচয় এখনো জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩২ হবে। র‌্যাব চট্টগ্রাম এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদে জানতে পারি মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় একদল কতিপয় ডাকাত সংজ্ঞবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সময় র‌্যাবের এটিট দল ঘটনাস্থলে উপস্থিত হলে, ডাকাতরা র‌্যাবের উপস্থিত টের পেয়ে র‌্যাবকে লক্ষ করে গুলি করে। র‌্যাবও আত্মরক্ষায় পাল্টাগুলি করে। কিছুক্ষণপর ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে এক ডাকাতের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এসময় ঘটনাস্থল থেকে ২টি দেশীয় এলজি, ৮ রাউন্ড গুলি এবং কয়েকটি দা, ছুরি ও লাটি উদ্ধার করা হয়। নিহত ডাকাতের মৃতদেহ মীরসরাই থানা পুলিশ নিয়ে গেছে। এই বিষয়ে র‌্যাব বাদী হয়ে মীরসরাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এবষিয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি, তবে র‌্যাবের পক্ষ থেকে এখনো কোন মামলার এজাহার দাখিল করেনি। তাই বিস্তারিত জানিননা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net