1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে আবাসিক কোয়ার্টারে আগুন লেগে নগদ টাকাসহ ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

রাউজানে আবাসিক কোয়ার্টারে আগুন লেগে নগদ টাকাসহ ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৪২০ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি :
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে রাউজান পৌর ৯নং ওয়ার্ডের রাবার বাগান এলাকায় আবাসিক কোয়ার্টার পুড়ে ছাই হয়েছে।২৪জুন বুধবার দেড়টা দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।জানা যায়, রাবার বাগানের ম্যানেজারের গাড়ী চালক কাজী তৌহিদুল আলমের আবাসিক কোয়ার্টারে আগুন লাগলে দ্রুতগতিতে চারিদিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ভিত্তর থেকে কোন কিছুই বের করতে পারেনি তারা ।অগ্নিকাণ্ডে খবর পেয়ে বেলা ২টার দিকে রাউজান ফায়ার সার্ভিসের দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত গৃহকর্তা তৌহিদুল আলমের স্ত্রী রুজী আক্তার জানান,ছেলেকে নিয়ে বাসা থেকে কোন রকমে বাহিরে বের হয়ে প্রাণ রক্ষা করি। তিনি বলেন, বাসা থেকে কিছুই বের করা সম্ভব হয়নি।নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার ও ৭টি কাটের আলমারি, চারটি সেগুন গাছের বক্সকাটসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে তারা।অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পৌর কাউন্সিলর, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ১০ হাজার টাকা ও খাদ্য সামগ্রী প্রদান করেন। তিনি রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net