1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীর আটজনসহ ২১ জনের করোনা শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

রাজশাহীর আটজনসহ ২১ জনের করোনা শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩১৫ বার

মঈন উদ্দীন: রাজশাহীর দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় শুক্রবার (১২ জুন) মোট ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে আটজনই রাজশাহীতে আছেন। এদের করোনা শনাক্ত হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে। আর অন্য ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে। কলেজের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার ও হাসপাতালের হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালে শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীরা হলেন- রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্য কাজল ইসলাম (৩৮), রাজশাহী নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেলিনা আক্তার লাকি (৪৪), ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলিফ-লাম-মিম (৪২), ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সানাউল্লাহ (৬০), রাজশাহী সিটি করপোরেশনের কর্মী আয়েশা আক্তার (২৬), রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী বিপুল (৬৪), রামেক হাসপাতালের কর্মী জেসমিন খাতুন (২৮) এবং রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা আকলিমা বেগম ৪০)।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, শুক্রবার তাদের ল্যাবে ৯৪টি নমুনা নিয়ে পরীক্ষা শুরু করা হয়। এর মধ্যে আটজনের নমুনায় করোনায় শনাক্ত হয়েছে। বিষয়টি জেলার সিভিল সার্জনকে জানানো হয়েছে। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net