ঢাকা   ০২:৫৯:১৭ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

লালমনিরহাটে আইনজীবির বাড়ীতে হামলা চালিয়ে প্রবেশপথ বন্ধ করে দিয়েছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৩৭৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ইব্রাহিম সাকিব, লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাটে জমি-জমার জের ধরে আইনজীবির বাড়ীতে সন্ত্রাসী হামলা চালিয়ে প্রবেশ পথ বন্ধ করে দিয়ে আবোরুদ্ধ করে রেখেছে পরিবারটি কে এর আগে সন্ত্রাসীদের হামলায় মহিলা আইনজীবিসহ ২ জন আহত হয়। জানাগেছে, লালমনিরহাট পৌরসভার
নর্থবেঙ্গলমোড় এলাকার বাসিন্দা ও লালমনিরহাট জর্জ কোর্টের জুনিয়র আইনজীবি মোছাঃ সুমি খাতুন ও তার স্বামী মোঃ মতিউর রহমানের বাড়ীতে জমি-জমার জের ধরে
একই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে মাহফুজার রহমান তার স্ত্রী মোছাঃ মুক্তা
বেগম, মৃত্যু মফিজুলের ছেলে মোঃ আহেদুল ইসলামের নেতৃত্বে ১৫/২০ জনের একটি
সন্ত্রাসী দল রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ীর গেট ভেঙ্গে বাড়ীতে হামলা চালিয়ে
আইনজীবী সুমি খাতুন ও তার স্বামী মতিউর রহমানকে বেধুম-মারপিট করে এবং বাড়ী
ভাংচুর করে। তাদের মারপিটে গুরুতর আহত স্বামী-স্ত্রীকে এলাকাবাসী উদ্ধার করে
লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। লালমনিরহাট সদর হাসপাতালের বেড নং ৫৬। ওই সন্ত্রাসীরা ঘটনার দিন বিকেলে তাদের যাতায়াতের প্রবেশ পথ বন্ধ করে দিয়ে টিনসেটের বেড়া দিয়ে ঘিরে দিয়েছে। তাদের এমন অমানবিক ঘটনায় পরিবারটি বর্তমানে
অবোরুদ্ধ হয়ে পড়েছে। শুধু তাই নয় তাদের রান্না-বান্না ও পানি, বাত্থরুম ব্যবহার কারাও
বন্ধ করে দিয়েছে। বাড়ীতে হামলার ঘটনায় মাহফুজার রহমান সহ ৫ জনকে অভিযুক্ত করে
লালমনিরহাট সদর থানায় আহত ওই আইনজীবি বাদী হয়ে লিখিত অভিযোগ করলে। বুধবার সদর থানার এসআই বরহান উল্লা ঘটনা স্থল তদন্ত করেছে। যোগাযোগ করা হলে পুলিশ
অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, তদন্ত চলছে। তবে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি