ঢাকা   ০৯:৫১:১৩ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

লালমনিরহাটে – একটি কাঁচা রাস্তার জন্য কয়েক হাজার মানুষের ভোগান্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৩১৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ইব্রাহিম সাকিব, লালমনিরহাট জেলা প্রতিনিধি:
আপনার হয়তো এ রকম দৃশ্য দেখলেই মনে হবে ধানের চারা রোপনের জন্য কৃষি জমি তৈরি করে অপেক্ষায় আছে কৃষক। কখন শ্রমিকরা এসে ধানের চারা রোপন করবেন। আপনার ধারণা ভুল আসলেই কিন্তু তা নয়। এই সব চির-চেনা দৃশ্য লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী-কাকেয়া টেপা (কাকেয়া টেপা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায়) চলাচলের জন্য এক মাএ কাঁচা রাস্তা এটি। কয়েক হাজার মানুষের ভোগান্তির শেষ নেই ।আর প্রতিনিয়ত ঘটছে নানা রকম দূর্ঘটনা। দেখার আছে, কিন্তু ব্যবস্থা নেওয়ার কেউ নেই! লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ১নং মোগলহাট ইউনিয়নের কাঁচা রাস্তা এটি। এই ইউনিয়নটি উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে অনেকটাই লালমনিরহাট জেলা শহর ঘেষে চলা ওই ইউনিয়নটির গ্রামীণ রাস্তাগুলো অবহেলিত ও চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে দিনের পর দিন ধরে। সামান্য বৃষ্টি হলেই কাঁচা রাস্তাগুলো যেন মানুষের জন্য মরণ ফাঁদ তৈরি হয়ে যায়। বিশেষ করে ফুলগাছ, কোদালখাতা, ভাটিবাড়ী, কাকেয়া টেপা এলাকার মানুষের শহরে যোগাযোগ করার একমাএ এই রাস্তাটি পাকা করনের জন্য কর্তৃপক্ষের কাছে জোরদাবী করে আসছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, মোগলহাট ইউনিয়ন নাকি জেলার শ্রেষ্ট ইউনিয়ন, কারা শ্রেষ্ট ইউনিয়ন খেতাব দিয়ে থাকে, তারা এসে দেখা যান, আমাদের শ্রেষ্ট ইউনিয়নের ভাটিবাড়ী-কাকেয়া টেপার কাঁচা রাস্তার একি বেহালদশা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি