1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুর প্রেসক্লাবের ৪ তলা ভবনের পিলার ঢালাই উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

শ্রীপুর প্রেসক্লাবের ৪ তলা ভবনের পিলার ঢালাই উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৩৪০ বার

মোঃসাইফুল্লাহ; মাগুরার শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের নিজস্ব জমিতে শুক্রবার ৪ তলা ভবনের পিলার ঢালাইয়ের উদ্বোধনের মাধ্যমে মূল কাজ শুরু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান প্রমুখ। এ সময় শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ঢালাই উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন উপজেলা কোর্ট মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ লিয়াকত আলী।
উল্লেখ্য, ১৯৮৪ সালে শ্রীপুর প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হলেও এখানে কর্মরত সাংবাদিকরা বিভিন্ন সময়ে ভাড়াটে ঘরে দাপ্তরিক কাজ করে আসছিলেন। অবশেষে শ্রীপুর প্রেসক্লাব কর্তৃপক্ষ মাগুরা জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সরকারের খতিয়ানভূক্ত শ্রীপুর সদর মৌজার ১০ শতক জমি বর্তমান বাজার মুল্যের দেড়গুণ ২ লাখ ৮৩ হাজার ৯৪৬ টাকায় খরিদ করে। জমিটি ২০১৭ সালের ২১ নভেম্বর মাগুরার তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান সরকারের পক্ষে শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুলের অনুকূলে রেজিষ্ট্রি দলিল করে দেন। তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান উল্লাহ শরিফী এ দলিলের স্বাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। গত বছরের ১৩ আগস্ট মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে শ্রীপুর প্রেস ক্লাবের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল জানান, যারা প্রেসক্লাবের জমি বরাদ্দ এবং ক্রয়ে কোন না কোনভাবে অবদান রেখেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এছাড়াও প্রেসক্লাবের উন্নয়নে যারা সহযোগিতার হাত প্রসারিত করবেন তাদের নামগুলিও প্রেসক্লাবের অনারবোর্ডে লিপিবদ্ধ করে সাংবাদিকরা সারাজীবন স্মরণ করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net