1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সহকারী অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম মারা গেছেন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

সহকারী অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম মারা গেছেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৪৯৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. রেজাউল করিম হেলাল (৫৭) মারা গেছেন ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১টা ৪০ মিনিটের দিকে শ্যামলী সিকেডি এন্ড ইউরোলজি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন আমিন উদ্দিন মানিক।

রেজাউল করিম হেলাল দীর্ঘদিন ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়েছিল।

তিনি ১৯৯৫ সনের ১২ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আইনপেশা পরিচালনার সনদপ্রাপ্ত হন এবং ১৯৯৭ সনের ৩ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।

তিনি ২০১৯ সনের ৭ জুলাই বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং ৮ জুলাই কাজে যোগদান করে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি মিরপুর -১ নম্বরে মধ্য পাইকপাড়ায় বসবাস করতেন।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ও অ্যার্টনি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net