1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে যুবকের অর্ধ গলিত ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

সীতাকুণ্ডে যুবকের অর্ধ গলিত ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২৮৩ বার

অশোক দাশ, চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ডে গলায় ফাঁস লাগানো অবস্থায় আলাউদ্দিন (৩১) নামের এক যু্বকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১৭জুন সকাল সাড়ে ৯ টার সময় উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাজ্বী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আলাউদ্দিন একই এলাকার মফিজুর রহমানের পুত্র। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই মাহবুব অর্ধ গলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহতের ছোট ভাই মোঃ আশ্রাফের সাথে কথা বলে জানা যায়, আলাউদ্দিন তার স্ত্রীর সাথে আলাদা ঘরে বসবাস করতো। তাদের বিয়ে হয়েছে তিন বছর আগে। প্রায় তাদের মধ্যে মনোমালিন্য হতো। চারদিন আগে তার স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যায়। আজ সকালে ঘরের আশেপাশের থেকে গন্ধ বের হলে লোকজন দরজা খুলে দেখতে পায় ঝুলন্ত লাশ। ধারণা করা হচ্ছে আরো তিন থেকে চারদিন আগে সে আত্মহত্যা করে। এরপর বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে ওয়ার্ড ইউপি সদস্য মোঃ রাশেদ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ঘরের মধ্যে ঝুলন্তবস্থায় লাশটি দেখতে পাই, লাশ থেকে দুঃগন্ধ বের হচ্ছে, সম্ভবত এটি তিন/ চার দিন আগের লাশ। ধারণা করা হচ্ছে তারা স্বামী-স্ত্রীর মধ্যে কোন ধরণের মনোমালিন্য কারণে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। এব্যাপারে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, ঘটনাস্থলে আমি এসআই মাহবুবকে পাঠিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net