ঢাকা   ০১:০৭:৫৮ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঢাকা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি যোগদানে ছাত্রদলের হুঁশিয়ারি মাগুরায় জেলা প্রশাসক কতৃক উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  আমার দেশ-এর প্রেসে বোমা হামলার নিন্দা বাংলাদেশ সুশীল ফোরামের মাগুরায় পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা

“সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কারণে যানযট শুধু লেগেই থাকে।”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৬৬২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ময়মনসিংহ থেকে ষ্টাফ রিপোর্টার শিব্বির আহমদের তথ‍্য ও চিত্রের প্রতিবেদন : ময়মনসিংহ শহরের ছোট বাজার এলাকাটি একটি বাণ‍িজ‍‍্যিক কেন্দ্র। এখানে দেশের বিভিন্ন এলাকার বাণ‍িজ‍্যিক কার্যক্রমের অফিস সমূহ অবস্থিত। অনান‍্য অফিসের মতো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসটিও এখানে অবস্থিত। কিন্তু জনগনের চলাফেরায় ব‍্যাঘাত ঘটলো এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কার্যক্রমের জন‍্য। একে তো অফিসের ভিতরে সামাজিক দূরত্বের বালাই বলতে নেই। তারপর অফিসের পাশে রাস্তায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়ি দিন রাত চব্বিশ ঘন্টাই দাড় করিয়ে রাখায়। এই বাণিজ্যিক এলাকায় যানযট সবসময় লেগেই থাকে এতে জনগন চরমভোগান্তিতে পরতে হচ্ছে। সুন্দরবন কুরিয়ারের সবাই যেন একবারে রাস্তাঘাট কিনে তারপর এই ব‍্যাবস্থা করেছে জনমনে এইক্ষোভ প্রকাশ পাচ্ছে। একেবারেই কোনরকম তোয়াক্কাই করছেনা কাউকে এই সুন্দরবন। লাইনের পর লাইন গাড়ি যানযট লেগেই আছে সুন্দরবনের এইসব গাড়ি পার্কিংয়ের জন‍্য। তাছাড়াও কুলি লেবার গুলি যেন নিজেদের বাড়ি মনে করেই আলাপচারিতায় মত্ত থাকে রাস্তার ঠিক মধ‍্যিখানে। কার কি হলো সেটা দেখার দরকার মনে করছেনা সুন্দরবনের এই কুলি লেবার গুলিও। আর এদের কোনরকম নিয়ন্ত্রণরেখার মধ‍্যে রাখছেনা সুন্দরবন কর্তৃপক্ষ। বিভিন্ন জন, বিভিন্ন ভাবে, বিভিন্ন দিনে,বলেও সুন্দরবন কর্তৃপক্ষকে কোনরকম টলাতে পারেনি কেউ। আর এই যানযটের প্রেক্ষাপটে ভোগান্তিতে ভূগছে চরমভাবেই এই নগরীর জনগন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এই বেপরোয়া ও কোনরকম তোয়াক্কা না করে চলাতে। জনতা চায় এখন প্রশাসনের সহযোগিতা। এইরকম নয় শুধু আরও অনান‍্য অভিযোগের খাতার পাতা শুধু ভারিই হচ্ছে এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে। গ্রহকদের সঙ্গে অযথাই দূর্ব‍্যাবহার, কারও কারও মালামাল পাওয়া যায়না বা খুজতে দেরী করা। আরও চোটখাটো অভিযোগ এই সুন্দরবনের বিরুদ্ধে। ভোগান্তিতে পরায় এই গ্রাহক ও জনতা চায়। এই সার্ভিসটি অন‍্যত্র কোথাও সরিয়ে নিলে যানযটের ভোগান্তি কিছুটা কমবে। জনমনে কিছুটা স্বস্তি ফিরে পাবে। আর প্রশাসন এতে সদয় দৃষ্টি দিলে অনেকটা সমাধেয় পথ বের হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি