1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে ১০০ শয্যার আইসোলেশন সেন্টার গড়ছে বিএনপি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা

চট্টগ্রামে ১০০ শয্যার আইসোলেশন সেন্টার গড়ছে বিএনপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ২৫৬ বার

শামীমুর রহমান, চট্টগ্রাম:
কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় চট্টগ্রামে ১০০ শয্যার আইসোলেশন সেন্টার বানাচ্ছে বিএনপি। নগরীর বাকলিয়ায় কুইন্স কমিউনিটি সেন্টারকে আইসোলেশন সেন্টার হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছে বিএনপি নেতারা। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এই আইসোলেশন সেন্টার তৈরির প্রাথমিক কাজ শুরু করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
আজ বুধবার (২৪ জুন) বিকেলে তিনি এই আইসোলেশন সেন্টারের কাজ পরিদর্শন করেন। এসময় নগর বিএনপির সহ-সভাপতি অধ্যাপক নুরুল আলম রাজু, ড্যাবের চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক ও নগর কমিটির সভাপতি ডা. মো. আব্বাস উদ্দীন এবং সাধারণ সম্পাদক ডা. মো. বেলায়েত হোসেন ঢালী প্রমুখ নেতৃবৃদ্ধ ডা. শাহাদাতের সঙ্গে ছিলেন।
এসময় ডা. শাহাদাত বলেন, দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলকে মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। কোভিড রোগীদের পাশে দাঁড়াতে আমরা ১০০ শয্যার আইসোলেশন সেন্টার তৈরি করছি। চিকিৎসা সেবার উপযোগী করে এই আইসোলেশন সেন্টার খুব শিগগিরই খুলে দেওয়া হবে।
ছাত্রদল নেতা মীর ছাদেক অভি হত্যাকাণ্ড প্রসঙ্গে ডা. শাহাদাত বলেন, প্রতিবাদ করায়ই আজ অপরাধ? মাদক ব্যবসায় প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো চট্টগ্রাম মহানগর মেধাবী তরুণ ছাত্রদল নেতা মীর ছাদেক অভিকে। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দেশের মানুষ এক কঠিন সময় পার করছে। একদিকে করোনা আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করতে হচ্ছে। অন্যদিকে ত্রাণ ও সরকারি সাহায্যের নাগাল পাওয়া তো দূরের কথা তার উপর গ্যাস-পানি-বিদ্যুতের দ্বিগুন বিলে সাধারণ জনগণ আজ দিশাহারা। এই অবস্থায় সরকারের মন্ত্রী-এমপিরা যারা জনগণের প্রতিনিধি হিসেবে দাবি করে তারা নীরব ভূমিকা পালন করে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। জনকল্যাণে কোনো কথাই তারা বলছে না। সর্বক্ষেত্রে দুর্নীতি ও দুঃশাসন চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net