1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে ২৭ হাজার পিস ইয়াবাসহ আটক ৪ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা

নরসিংদীতে ২৭ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ২৮১ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীতে ২৭ হাজার পিস ইয়াবা পাচারের সময় চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর থানা এলাকার ভাগদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল সেট ও ১টি সাউন্ড বক্স উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- সিলেটের বিশ্বনাথ থানার পাঠাকুইন গ্রামের জাবেদ আলীর ছেলে মো. আজির উদ্দিন (২৭), তার সহকারী একই থানার মুফতিরগাঁও গ্রামের সানুর আলীর ছেলে মো. মিনার (২১), মাইক্রোবাস চালক সিলেটের মোগলাবাজার থানার মাইজবাগ গ্রামের মো. নূর মিয়ার ছেলে মো. আজাদ মিয়া (৩৪) ও একই থানার শেখপাড়া গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে মাইক্রোবাস চালক মো. নোমান আহম্মেদ বকুল (৩২)।

সোমবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহম্মেদ এর নেতৃত্বে নরসিংদী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) তোফাজ্জল হোসেন, উপ পরিদর্শক নঈমুল ইসলাম মোস্তাক, সহকারী উপ পরিদর্শক দীপক কুমার সরকারসহ পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর থানা এলাকার ভাগদী এলাকায় মোল্লা স্পিনিং সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে একটি মাইক্রোবাসে তল্লাশী করে ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধার ও চারজনকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলন থেকে জানা যায়, গ্রেফতারকৃতরা ইয়াবা পাচারের জন্য সিলেট থেকে হবিগঞ্জ, ব্রাহ্মনবাড়িয়া ও কিশোরগঞ্জের ভৈরব হয়ে নরসিংদী প্রবেশ করছিল। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net