1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি স্বর্ণালংকার ও টাকা লুট - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি 

মীরসরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি স্বর্ণালংকার ও টাকা লুট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ২৩১ বার

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা ॥
মীরসরাই উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ গ্রামের ধনকাজি মাঝি বাড়ির আবুল কাশেমের ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত দেড়টায় এই ঘটনা ঘটে। ডাকাতিকালে ডাকাতরা আবুল কাশেমের পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন দামি মালামাল লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।
এই ব্যাপারে ডাকাতির ঘটনায় ভূক্তভোগী গৃহকর্তা alআবুল কাশেম (৪৫) বলেন, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টায় বাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ১০/১৫ জন ডাকাত আমার ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকেই ডাকাতরা আমার পরিবারের শিশু সন্তান সহ সবাইকে অস্ত্রের মুখে বেধেঁ ফেলে। রাত প্রায় সাড়ে তিনটা পর্যন্ত ডাকাতরা আমার ঘরে লুটপাট চালায়। এসময় ডাকাতরা ১২ ভরি স্বর্ন, নগদ ৮৫ হাজার টাকা, ৫টি মোবাইল সেট ও ঘরের দামি আসবাবপত্র নিয়ে যায়। শারীরিক অসুস্থতা ও আইনি ঝামেলার জন্য আমি বিষয়টি এখনো প্রশাসনকে জানাইনি।
এই বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান পিপিএম বলেন, আমরা ডাকাতি না চুরি হওয়ার ঘটনা শুনেছি তবে কেউ অভিযোগ দায়ের করেনি। আমি ঘটনাস্থলে পুলিশ পঠিয়েছি এবং আইনগত ব্যবস্থা নিচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net