1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে আহত হাতির মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

ঈদগাঁহতে আহত হাতির মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ২৫৩ বার

সেলিম উদ্দীন,কক্সবাজার :
কক্সবাজার সদরের ঈদগাঁহতে অসুস্থ হাতিটিকে চিকিৎসার পরও বাঁচানো যায়নি।

গত ১৯ মে ভোমরিয়াঘোনা রেঞ্জ অফিসের উদ্যোগে একদল প্রাণিসম্পদ চিকিৎসক হাতিটির সর্বশেষ চিকিৎসা সম্পন্ন করে।

চিকিৎসার পর হাতিটি ধীরে ধীরে কিছুটা সুস্থ হয়ে উঠে এবং খাবারের সন্ধানে বেশ কয়েকবার লোকালয়ে গিয়ে হানা দিলে স্থানীয় লোকজন হাতিটিকে বনের দিকে তাড়িয়ে দেয়।

এভাবে লোকালয়ের আশপাশে হাতিটি কয়েকদিন ধরে ঘোরাঘুরি করতে থাকে। পরে গত দুদিন আগে ভোমরিয়াঘোনা রেঞ্জের অধীন পার্শ্ববর্তী চকোরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম বন বিট ও সংলগ্ন রাজঘাট বনবিট এলাকায় (পুরুষ) হাতিটির মৃত্যু হয়।

সংবাদ পেয়ে ৬ জুন শনিবার ভোমরিয়াঘোনার রেঞ্জ কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে বন বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাণী সম্পদ চিকিৎসকদের খবর দিয়ে মৃত হাতিটির ময়না তদন্ত সম্পন্ন করে।

ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর ঠিক কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা জানা যাবে বলে জানিয়েছেন ভোমরিয়াঘোনার রেঞ্জ কর্মকর্তা হাফিজুর রহমান।

স্থানীয়রা ধারণা করছেন, হয়ত কোন অসাধু শিকারী হাতিটিকে গুলি করলে হাতিটি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। যে কারনে হাতিটির ডান পায়ে জখমের চিহ্ন দেখা গেছে এবং পা ছিল ফুলা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net