1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে তীব্র শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন বদিউল আলম - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

ঈদগাঁহতে তীব্র শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন বদিউল আলম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৩০১ বার

কক্সবাজার প্রতিনিধি :
তীব্র শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন কক্সবাজার সদরের ঈদগাঁহ ইসলামপুর ১নং ওয়ার্ডের পূর্ববাঁশকাটা এলাকার বাসিন্দা বদিউল আলম আজাদ (৪৫)।

মঙ্গলবার (২ জুন) ভোররাত ৪ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

একইদিন সকাল ১০ টায় মরহুমের নামাজে জানাজা শেষে কৈলাসঘোনা মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।

বদিউল আলম আজাদ পূর্ববাঁশকাটা এলাকার মরহুম ফজলুল করিমের ছেলে।
তিনি এক মেয়ে, এক ছেলের জনক।
পরিবারের পাঁচ ভাই, দুই বোনের মধ্যে তিনি ছিলেন সর্বোচ্চ শিক্ষিত।
ভদ্র, অমায়িক, সাদাসিধা ছেলে হিসেবে এলাকায় পরিচিতি রয়েছে তার।

এপেক্স ফার্মা নামের একটি ওষুধ কোম্পানিতে চাকুরি করতেন বদিউল আলম।
তিনি ফুলছড়ি ইসলামিয়া আদর্শ দাখিল মাদরাসার ১৯৯৩ ব্যাচের মেধাবী ছাত্র।
পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা অনার্সে।

মৃত্যুর খবরটি জানিয়েছেন বদিউল আলম আজাদের বাল্যবন্ধু ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) মিজানুর রহমান।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, বদিউল আলম আজাদের কয়েকদিন আগে সামান্য জ্বর হয়েছিল। এরপর শ্বাসকষ্ট দেখা দিলে সোমবার রাতে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রেফার দিলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ছোট ভাই নুরুল আলম সারাক্ষণ সঙ্গে ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালেই ভোরে মারা যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net