1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন রাউজান উপজেলা ছাত্রলীগের সম্পাদক পিবলু চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে নির্বাচনি আচরণবিধি লংঘন রোধে অভিযান আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজারের মিলনমেলা সম্পন্ন চন্দনাইশে ইয়াবা-গাঁজা নিয়ে ২ স্বামী-স্ত্রীসহ আটক-৪ ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস ফরহাদ ঈদগাঁওয়ে  দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ 

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন রাউজান উপজেলা ছাত্রলীগের সম্পাদক পিবলু চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ৩৬৬ বার

শাহাদাত হোসেন,রাউজানঃ
এস,এস,সি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু। তিনি বলেন,মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এসব শিক্ষার্থী আগামীদিনের বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তারা অগ্রণী ভূমিকা পালন করবে।বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য যা যা করেছেন তা অন্য কোন সরকারের আমলে হয়নি।শিক্ষার কোন বিকল্প নেই,তাই সকলকে ভাল শিক্ষা গ্রহন করে দেশের জন্য মানুষের জন্য অবদান রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ এবং এ,বি,এম ফজলে করিম চৌধুরী এম,পির আধুনিক রাউজান গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন স্কুল জীবন পেরিয়ে শিক্ষার্থীরা এখন কলেজ জীবন শুরু করতে যাচ্ছে। তাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে ছাত্রলীগ শিক্ষার্থীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় থাকবে। তিনি আরো বলেন, পরীক্ষায় যারা অনুত্তীর্ণ হয়েছেন তাদের জন্য উপদেশ জীবনে জয় পরাজয় থাকবে, মানুষ পরাজয় থেকে শিক্ষা গ্রহণ করে। জীবনে পরাজিত না হলে প্রকৃত শিক্ষা অর্জন করা যায় না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net