1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দুই দখলদারকে ১৫ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার

কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দুই দখলদারকে ১৫ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ২৮০ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টের শুটকী মার্কেটে অবৈধভাব স্থাপনা উচ্ছেদ এবং নির্মাণ সামগ্রী জব্দ করা হয়েছে।

এ সময় রেড জোনের নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় দুই দখলদারকে ১৫ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে।

রবিবার (২১ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এই অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, রেড জোনের নির্দেশনা অমান্য করে শ্রমিক জমায়েত ও স্থাপনার কাজ করছিলেন কিছু দখলবাজ।

স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নির্মিত কাজ গুড়িয়ে দেয়া হয়েছে। জব্দ করা হয়েছে নির্মাণ সামগ্রী।

রেড জোনের নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় দুইজন দখলবাজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সেই সঙ্গে তাদেরকে সতর্ক করা হয়েছে বলে জানান এসিল্যান্ড মুহাম্মদ শাহরিয়ার মুক্তার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net