ঢাকা   ০১:১৩:৫৩ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

কক্সবাজারে আইসোলেশন ওয়ার্ডে এক নারীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ৩৫৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার প্রতিনিধি :
করোনার উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা এক নারীর মৃত্যু হয়েছে।

তার নাম মনোয়ারা বেগম (৫৫)।
তিনি টেকনাফ পৌরসভার ডেইলপাড়া এলাকার মোহাম্মদ কবিরের স্ত্রী।

সোমবার (১ জুন) সকাল ১১ টার দিকে তিনি মারা যান।

তিনদিন আগে তার করোনার লক্ষণ দেখা দেয়। রবিবার কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন।

এর আগে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি ডাক্তার দেখিয়েছেন বলে জানান রোগির মেয়ে জাহেদা বেগম।

তিনি জানান, তার মায়ের জ্বর-সর্দি হলে দুদিন আগে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে ডাক্তার দেখেন। অবস্থার উন্নতি না হওয়ায় রবিবার জেলা সদর হাসপাতালে রেফার করে। জরুরি বিভাগের চিকিৎসক তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি দেন। সকালে মারা গেছেন।

মৃত্যুর পরে মায়ের করোনাভাইরাস পরীক্ষার নমুনা নেয়া হয় বলে জানান জাহেদা বেগম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি