1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনার নমুনা পরিক্ষা কেন্দ্র স্থাপনের দাবীতে দিনাজপুরে বাংলাদেশের ওয়াকার্স পাটি মানববন্ধন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

করোনার নমুনা পরিক্ষা কেন্দ্র স্থাপনের দাবীতে দিনাজপুরে বাংলাদেশের ওয়াকার্স পাটি মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ২৬৮ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
উত্তরবঙ্গে করোনা মোকাবেলায় নমুনা পরিক্ষার জন্য দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য স্থানে আরো করোনা ভাইরাস পরিক্ষা কেন্দ্র স্থাপনের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়াকার্স পাটি দিনাজপুর জেলা শাখার নেতাকমর্ী ও সমর্থকেরা।
আজ বৃস্পতিবার বেলা সাড়ে ১২টায় করোনার নমুনা পরিক্ষা কেন্দ্র স্থাপনের দাবীতে দিনাজপুর প্রেসক্লাবের সন্মুখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করেছে বাংলাদেশের ওয়াকার্স পাটির নেতাকমর্ী ও সমর্থকেরা।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন উত্তরাঞ্চলের পঞ্চগড়,ঠাকুরগাঁও,নীলফামারী ও দিনাজপুর জেলার কোটির অধিক মানুষের বসবাস। অথচ এই ৪ জেলার মানুষের জন্যে মাত্র একটি করোনা নমুনা পরিক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে যেখানে মাত্র ১৮৮টি নমুনা পরিক্ষা করা সম্ভব। যা করোনা ভাইরাস মোকাবেলায় মোটেও সন্তোষজনক নয় এতে করে আমাদের করোনার ঝুকি থেকেই যাচ্ছে।

তারা সরকারের কাছে দাবী করে বলেন, মরণব্যাধি করোনার হাত থেকে মানুষকে বাঁচাতে এ অঞ্চলে আরো বেশী বেশী নমুনা পরিক্ষা কেন্দ্র স্থাপন করতে হবে। মানববন্ধনে নেতাকমীদের প্রতি করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রেখে সর্বস্তরে সচেতনতামুলক কর্মসুচী চালিয়ে যাওয়ার আহবান জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন পার্টির পলিট ব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক,কেন্দ্রীয় কমিটর সদস্য মো: হবিবর রহমান,জেলা কমিটির সদস্য রবিউল আউয়াল খোকা,আবুল হোসেন, আমিনুল করিম আমু,বিমল আগরওয়াল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net