1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জের নারী নির্যাতন মামলার তিন আসামী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

কোম্পানীগঞ্জের নারী নির্যাতন মামলার তিন আসামী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ২৯৮ বার

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে মঙ্গলবার রাতে নারী নির্যাতন মামলার তিন এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।এরাহচ্ছে, ঈমান আলী চৌকিদার বাড়ির মৃত ইসমাইলের ছেলে মোঃ গোলাম আজম আজাদ (৪৮) ও মোঃ গোলাম কিবরিয়া খোকন (৪০) এবং মৃত আবদুল কুদ্দুসের ছেলে মোঃ বেলাল হোসেন (৩৫)।পুলিশ জানায়, গত ২৯ মে বিকেলে সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে আসামীরা একই বাড়ির আনোয়ার উল্যাহর স্ত্রী ফিরোজা বেগম পরানী (৪৫) ও তার মেয়ে ফারহানা আক্তারকে (১৭) পিটিয়ে আহত করে। এ ঘটনায় ফিরোজা বেগম পরানী বাদি হয়ে থানায় মামলা (নং-২৭, তাং-২৯/০৫/২০২০২ইং) দায়ের করেন।ওই মামলার সূত্রধরে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ এমরান হোসেন মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত এই তিন আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছন। আসামীদের বিরুদ্ধে নারী নির্যাতন, মাদক ব্যবসা, বাড়ি-ঘরে হামলাসহ বহু অনিয়মের অভিযোগে মামলা চলমান রয়েছে বলে থানা সূত্র জানায়।এরআগে গত বছরের ২০ জুলাই শনিবার বিকেলে আসামী আজাদ ও খোকনের ভাই একাধিক মাদক মামলার আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ গোলাম কিবরিয়া মিন্টু (৩৩) এলাকাবাসীর গণপিটুনিতে মারা যায়। এ ঘটনার জের ধরে নিহত মিন্টুর ভাইদের নেতৃত্বে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীরের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালাো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net