ঢাকা   ০৭:৫৪:২১ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে

গোপালগঞ্জে নতুন আরও ২৫ জনের শরীরে করোনা শনাক্ত; মোট আক্রান্ত ২৬৭

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ২৯৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাবেত আহমেদ: গোপালগঞ্জ প্রতিনিধি,
গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জে এক চিকিৎসকসহ নতুন আরও ২৫ জনের দেহে
করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা
দাঁড়িয়েছে ২৬৭ জনে। আজ শনিবার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ
এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তের মধ্যে জেলার কাশিয়ানী উপজেলায় ৪ জন, গোপালগঞ্জ সদরে ৩ জন, টুঙ্গিপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও ওয়ার্ডবয়সহ ৫
জন, কোটালীপাড়ায় ৪ জন এবং মুকসুদপুর উপজেলায় ৯ জন রয়েছেন।
এ পর্যন্ত জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৬৭ জন। এর মধ্যে
গোপালগঞ্জ সদর উপজেলায় রয়েছেন চার চিকিৎসকসহ ৩৯ জন, মুকসুদপুরে
চিকিৎসক ও পুলিশ সহ ৬৭ জন, কাশিয়ানীতে ৬৮ জন, টুঙ্গিপাড়ায় ৪৩ জন
এবং কোটালীপাড়া উপজেলায় রয়েছেন চিকিৎসক-নার্সসহ ৫০ জন।
আক্রান্তদের মধ্যে থেকে মৃত্যু হয়েছে একজনের। সুস্থ হয়েছেন ১’শ ২০ জন
এবং বাকি ১’শ ৪৬ জন রোগী নিজ বাড়িতে ও জেলার বিভিন্ন হাসপাতালে
আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। # ০৬.০৬.২০২০

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি