1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চার্জে লাগিয়ে কথা বলার সময় আগুন লেগে মোবাইল ফোন বিস্ফোরন আহত-২ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী মাগুরায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ারিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত মাগুরায় মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে জুলাই শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন জামায়াত নারায়ণগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ, এক অভিযুক্তকে গণপিটুনি

চার্জে লাগিয়ে কথা বলার সময় আগুন লেগে মোবাইল ফোন বিস্ফোরন আহত-২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ২৫৩ বার

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভা জয়রামপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ বিস্ফোরনে মা-ছেলে দ্গ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছে। আহত মা ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রবিবার সকালে সোনারগাঁ উপজেলার অফিস সহকারী মিজানুর রহমানের ভাড়াটিয়ার কলেজ পড়ুয়া সন্তান অপূর্ব দাস (১৭) মোবাইল ফোন চার্জে বসিয়ে হেডফোন কানে লাগিয়ে কথা বলার সময় বিদ্যুতায়িত হয়ে শরীরে আগুন লেগে মোবাইল বিস্ফোরনে আগুন লেগে যায়।

এমন ঘটনা দেখে মা বানুরানী (৪৫) সন্তানকে বাচাঁতে আগুন নিয়ন্ত্র করার চেষ্টার সময় আগুন পুড়ে মা-ছেলে উভয়ই মারাত্মকভাবে দ্গ্ধ হয়।

এদিকে পাশের রুমের ভাড়াটিয়া খাদিজা আক্তার জানান, সকাল বেলা হঠাৎ করে বিকট আওয়াজ শুনে ঘুম থেকে উঠে দেখি তাদের ঘরে আগুন জ্বলছে। এ সময় ডাক চিৎকার দিলে আশপাশের সবাই এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন ।

বাড়ির মালিক মিজানুর রহমান জানান, কিভাবে আগুন লেগেছে তা সঠিক ভাবে বলা যাচ্ছে না । তবে তাদের উদ্ধার করতে গেলে শিক্ষার্থী অপূর্বর কানে হেডফোন লাগানো ছিল। সেটি আগুনে পুড়ছিল। এ সময় তার মুখ ও বুক পুড়ে গেছে। আগুনে খাট, তোশক ও আসবাবপত্র পুড়েছে। তার মায়েরও মাথার চুল পোড়া ছিল ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net