1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাট সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আলাউদ্দিন, সেক্রেটারী রায়হান ও সাংগঠনিক জুবায়ের - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব

চুনারুঘাট সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আলাউদ্দিন, সেক্রেটারী রায়হান ও সাংগঠনিক জুবায়ের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৩৩৩ বার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
একদল তরুণ মূলধারার সাংবাদিকদের নিয়ে চুনারুঘাট সাংবাদিক ফোরাম এর ২০২০-২০২১ সালের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার (০২জুন ২০২০ইং) সাংবাদিক ফোরামের কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় খন্দকার আলাউদ্দিনের সভাপতিত্বে ও রায়হান আহমেদের পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক সংবাদ এর চুনারুঘাট প্রতিনিধি খন্দকার আলাউদ্দিনকে সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর চুনারুঘাট প্রতিনিধি রায়হান আহমেদকে সাধারণ সম্পাদক ও জি বাংলা টিভির মীর জুবায়ের আলমকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট চুনারুঘাট সাংবাদিক ফোরাম’র কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক সমকালের চুনারুঘাট প্রতিনিধি আলহাজ্ব মোস্তাক আহাম্মদ তরফদার মাসুমকে সিনিয়র সহ-সভাপতি, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির শাহজাহান মিয়াকে সহ-সভাপতি, দৈনিক বিবিয়ানার এসএম শওকত আলীকে যুগ্ম-সাধারণ সম্পাদক, চ্যানেল এস টিভির চুনারুঘাট প্রতিনিধি এম এস জিলানী আখনজী’কে অর্থ সম্পাদক, দৈনিক প্রভাকরের মোঃ মিজানুর রহমানকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশের নাজিরুজ্জামান শিপনকে দপ্তর সম্পাদক, বাংলাদেশ এক্সপ্রেসের কামরুল হাসান শাকিমকে সমাজকল্যাণ সম্পাদক, হবিগঞ্জ প্রতিদিন ডট কমের কাজী মিজানকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, জনমত নিউজের শেখ ইসমাইল হোসেন তুহিনকে কার্যনির্বাহী কমিটির প্রথম নির্বাহী সদস্য ও প্রথম সেবা ডট কমের এফএম খন্দকার মায়াকে সদস্য করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির মনোনীত সদস্যরা সকলের নিকট দোয়া প্রত্যাশী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net