ঢাকা   ১০:৫৯:৫৪ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

দিনাজপুরের বড় ময়দানের লিচু বাজার মনিটরিং করছে সেনাবাহিনী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৪৪৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি ঃ
করোনা পরিস্থিতিতে দিনাজপুরের দুগ্ধ খামার, টমেটো বাজার এবং লিচু বাজারের বেচাকেনার সমস্যা মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী ফোর হর্সের সদস্যরা ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।

জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ তদারকিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে তারা সবরকম পরিস্থিতি সামাল দিয়ে ক্রেতা-বিক্রেতাদের নিয়ে দেশের লিচুর সবচেয়ে বড় বাজার বসিয়েছে দিনাজপুরের গোর-ই-শহীদ বড়মাঠে। এতে একদিকে যেমন বজায় থাকছে সামাজিক দূরত্ব অন্যদিকে সুবিধামত পরিসরে বিকিকিনি চলছে।

দিনাজপুরের বিভিন্ন এলাকার বাগানে উৎপাদিত কোটি কোটি টাকা মুল্যের লিচু সুষ্ঠ বিক্রয় ব্যবস্থাপনা ও দেশের বিভিন্ন স্থানে যাতে সরবরাহে কোন বিঘ্ন না ঘটে সেজন্য প্রশাসনকে সহযোগিতা করছে সেনাবাহিনী।

আজ সকালে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ফোর হর্স এর সদস্যরা লিচু বাজারে এসে ব্যবসায়ী-লিচু চাষীদের সাথে কথা বলেন ও খোজ খবর নেন, তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন ও প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করেছেন।

লিচু বাজারে আগত দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা জানান, সেনাবাহিনীর উপস্থিতিতে স্বস্তি ফিরেছে লিচু বাজারে। নেই কোন চাঁদাবাজি, রমরমা ভাব এখন লিচুর বাজারে।

তারা বলেন, আমরা ব্যবসায়ীদের স্বাস্থ্যবীধি মেনে ব্যবসা পরিচারণা করার বিষয়ে ধারনা দিচ্ছি। শুধু লিচু নয় অন্যান্য ফসলের যাতে সুষ্ঠ ব্যবস্থাপনা হয় সেদিকে নজর রাখছি। এছাড়া আমাদের নিজেদের চাহিদামত লিচু আমরা সরাসরি বাগান মালিকদের কাছ থেকে ন্যায্য দামে কিনছি।

সেনাবাহিনীর ক্যাপ্টেন মোঃ ইসতিয়াজ আরাফাত জানান,দিনাজপুরের লিচু বাজারের বেচাকেনার সমস্যা মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী ফোর হর্সের সদস্যরা অবিরাম কাজ করে চলেছে। জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ তদারকিতে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা সবরকম পরিস্থিতি সামাল দিয়ে ক্রেতা-বিক্রেতাদের নিয়ে দেশের লিচুর সবচেয়ে বড় বাজার বসিয়েছে দিনাজপুরের গোর-ই-শহীদ বড়মাঠে। এর আগেও দুগ্ধ খামার এবং টমেটো বাজারের সামাজিক দুরুত্ব বজায় রেখে ক্রয় বিক্রয় সমস্যা সমাধানে কাজ করেছেন। কৃষকরা যাতে টমেটো ও দুধের দাম পায় সেজন্য বাহিরের ব্যবসায়ী ক্রেতাদের থাকা-খাওয়ার ব্যবস্থাসহ স্থানীয় লোকজনের সচেতন করতে কাজ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি