ঢাকা   ০৫:২৩:২৯ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে

দীঘিনালায় নারীকে কুপিয়ে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৩৪২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ি,প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালায় এক নারীকে নিজ বসত ঘরে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি উপজেলার মেরুং ইউনিয়নের সোবানপুর ২নম্বর কলোনিতে। বৃহস্পতিবার গভীর রাতে এ নির্মম হত্যাকান্ড ঘটনো হয়েছে বলে পুলিশের ধারনা। শুক্রবার সকাল ১১টার দিকে বিষয়টি জানাজানি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মরিয়ম বেগম (৬০) মৃত শামশুদ্দিনের স্ত্রী। তিনি নিজ ঘরে একাই বসবাস করতেন। একমাত্র কন্যা সন্তান মাহফুজা (৪২) থাকেন পাশের গ্রাম হাজাছড়া এলাকায় স্বামীর বাড়িতে। শুক্রবার সকালে পার্শ্ববর্তী হানিফ (২০) প্রতিদিনের মতো পান খাওয়ার জন্য যান মরিয়মের ঘরে। তখন লাশ পরে থাকতে দেখে খবর দেন মরিয়মের স্বজনদের।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও প্রকৃত দোষীদের গ্রেপ্তারে পুলিশি প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি