1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে মোবাইল চুরিকে কেন্দ্র করে ২ শত বাড়িঘর ভাংচুর ও লুটপাট - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন

নরসিংদীতে মোবাইল চুরিকে কেন্দ্র করে ২ শত বাড়িঘর ভাংচুর ও লুটপাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ২৬০ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচর গ্রামে ২৫ জুন ২০২০ নরসিংদী বৃহস্পতিবার সন্ধায় হামলা লুটপাটের ঘটনা ঘটে। পুরানচর গ্রামের অনেক ঘর বাড়িতে হামলা করে কুপিয়ে ব্যাপক ক্ষতি সাধন সহ লোটপাটের অভিযোগ করেছেন গ্রামবাসী।

পুরানচর গ্রামের স্থানীয় লোকজন জানান, মোবাইল চুরির তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণচর, দড়িচর, পাচঁআনি সহ পুরানচরের চকের বাড়ির লোকজন, মাহবুব গংদের নেতৃত্বে উক্ত গ্রামের লোকজন টেটা, বল্লম, দা ছুরি, চাপাতি, রামদা সহ আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের গ্রামের উপর হামলা করে। ভয়ে আমরা জিবন বাঁচাতে পালিয়ে যাই। পরে মাধবদী থানার পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই তারা হুমকি দিয়ে চলে যায়। ঘরের ভিতরে থাকা আসবাবপত্র ভাংচুর সহ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে গরু ছাগল ও নিয়ে যায়। আমরা এখনো আতঙ্কে আছি তারা যে কোন সময় আবার আক্রমণ করতে পারে। অনেকেই আহত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক বিধায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকা বাসি জানায়, বলেন, গত ২২ জুন সোমবার পুরানচর বাজারের আশাবউদ্দীনের মুদির দোকান থেকে একটি দামি মোবাইল চুরি হয়ে যায়। ঘন্টা খানেক পরেই মোবাইল চোর ধরা পড়ে যায়। পরে তার স্বীকারোক্তিতে চোর হিসাবে দুলালের নামও আসে। মূলত সেই ঘটনার সূত্র ধরেই আজকে চোরের সমর্থক লোকজন হামলা করে।

পুরানচর গ্রামের স্থানীয় মেম্বার এমদাদ বলেন, আমাদের গ্রামে যে হামলা ও লুটপাট হয়েছে তা মেনে নেওয়ার মতো নয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এখন অবস্থা ভালো তবে আতঙ্কে আছি। আমরা সরকার ও প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। প্রায় কয়েক কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমি মনে করি। এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি।

ঘটনাস্থলে উপস্থিত মাধবদী থানার ওসি (তদন্ত) তানভীর আহম্মেদ বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই আমাদের আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net