1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে একইদিনে বাবার মৃত্যুর খবর শুনে ছেলের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

নোয়াখালীতে একইদিনে বাবার মৃত্যুর খবর শুনে ছেলের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৩৭২ বার

মাহবুবুর রহমান : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে বাবার মৃত্যুর খবর শুনে ছেলে ইব্রাহীম খলিল দিদার (৪৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

সোমবার সকালে বাবার মৃত্যুর ৫ ঘন্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর জুবিলি ইউয়িনের ৩নং ওয়ার্ডের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চর জুবিলি ইউনিয়নের ৩ ওয়ার্ডের কাজী বাড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে বিজিবির অবসরপ্রাপ্ত সুবেদার আবুল হোসেন (৭০) মারা যায়। নিহত সুবেদার চর জুবিলী এলাকার মৃত তোফায়েল আহমেদ’র ছেলে।

পরে পিতার এ মৃত্যুর খবর শুনে বাড়িতে এসে বাবার মরদেহ দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়ে নিহতের ছেলে দিদার। পরে তার স্বজনেরা তাকে অসুস্থ অবস্থায় চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি মৃত্যুকালে ৩ ছেলে সন্তানের জনক ছিলেন।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ মো. শাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net