1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন তাপস দত্ত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন তাপস দত্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ২৫২ বার

লোহাগাড়া প্রতিনিধিঃ
গত মঙ্গলবার (২ জুন) চট্টগ্রামের একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত ‘আ.লীগ নেতাকে খুন করতে ভাড়াটে খুনি পাঠালেন চেয়ারম্যান!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ করেছেন সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস দত্ত।

প্রতিবাদে তিনি বলেন, গত ২ জুনের ঘটনাটি সঠিক নয়। প্রকৃত সত্য হচ্ছে, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার প্রতিদ্বন্দি ছিলেন বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ চৌধুরী। মনোনয়নের দৌঁড়ে আমার সাথে হেরে গিয়ে এবং নৌকা প্রতীকের প্রার্থী হতে না পেরে তখন থেকে আমার পিছু লেগে আছেন এবং আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনছেন। বাজালিয়া মাটি ও মানুষের কাছে আমার দৃঢ় অবস্থান দেখে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের আমার বিজয় সুনিশ্চিত দেখে আমার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন নগণ্য কর্মী এবং অস্তিমজ্জায় একজন বঙ্গবন্ধু আদর্শের সৈনিক। তাছাড়া আমি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে আমার সাথে জামায়াত শিবিরের কানেকশন থাকার প্রশ্নই উঠে না। পক্ষান্তরে আমি বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ চৌধুরী কে যেমন সম্মান করি তেমনি ছাত্রনেতা সজিব ও যীশুকে স্নেহ করি। তাদের কে আমি হত্যা করার চেষ্টা চালাচ্ছি এটা একটা অবান্তর ও অগ্রহণযোগ্য যুক্তির অবতারনা মাত্র। এটা একটা সাজোনো নাটক এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের ধারাবাহিকতা। এর মাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net