ঢাকা   ১০:৩৭:১২ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

বাল্যবিবাহের দায়ে কনের বাবার জরিমানা মানিকছড়িতে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৩১৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ মানিকছড়ি উপজেলার মাস্টারপাড়া এলাকায় বাল্যবিবাহের দায়ে কনের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুন) দুপুর ১২টার দিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা।

তিনি জানান, করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি কঠোর অবস্থানে প্রশাসন। এ নির্দেশনা অমান্য করে উপজেলার মাস্টারপাড়া এলাকার মো. ইব্রাহিম ও বিবি জুলেখা’র মেয়ের বিবাহের ধুমধাম আয়োজন করেন কনে পক্ষ। এমন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হই। সেখানে গিয়ে দেখি বিয়ের সকল আয়োজন স্বাভাবিক সময়ের ন্যায় চলছে। পরে কনে ও বরের জন্মনিবন্ধন দেখি। সেখানে অপ্রাপ্ত কনের বয়স (৪ অক্টোবর-২০০৩) ও বর মো. বিল্লাল হোসেন (১জানুয়ারী-২০০০)! ফলে ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৮ ধারায় কনের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করি এবং বিয়ের সকল আয়োজন বন্ধ করার পাশাপাশি কনের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিবাহ না দেয়ার মর্মে কনের পিতার মুছলেখা নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি