1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা-ঝিনেদা বিরাজমান সংকট নিরসনে বিশেষ সভা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

মাগুরা-ঝিনেদা বিরাজমান সংকট নিরসনে বিশেষ সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩০২ বার

মোঃ সাইফুল্লাহ; মাগুরা শ্রীপুরের গয়েশপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যা ও ঝিনাইদহ শৈলকুপার ধলহরা চন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানের মধ্যকার বিরাজমান লাঙ্গলবাঁধ বাজার কেন্দ্রিক সমস্যা সমাধানে গতকাল সকালে লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ সভার আয়োজন করা হয়।

এ সময় শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন সোনা, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যা জানান, বিশেষ সভার মাধ্যমে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে আমাদের ২ ইউনিয়নের চেয়ারম্যানকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তিতে মিমাংসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ বলেন, বিশেষ সভার মাধ্যমে বিরাজমান সমস্যা সমাধানের পথ অনেকটা সুগম হয়েছে। দুই ইউনিয়নের চেয়ারম্যানকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। পরবর্তিতে দুই উপজেলা পরিষদের চেয়ারম্যানেরা বিষয়টা নিষ্পত্তি করবেন বলে আমরা আশা করছি । মহামারি করোনার ভয়াল গ্রাসে বাংলাদেশসহ সারা পৃৃথিবী যখন স্তমবিত, সেই মুুুহূর্তে মাগুরা- ঝিনেদা জেলার বিরাজ সংকট অতিদ্রুত নিরসন হউক এমন প্রত্যাশায় সবার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net