ঢাকা   ১১:১৪:০৭ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

মাগুরায় নতুন আরো ৩ জন করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ২৯ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৩৫৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ; মাগুরায় নতুন করে আরো ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২ জন এবং মহম্মদপুর উপজেলায় ১ জন । এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৯ জনে দাড়ালো।

৩ জুন বুধবার দুপুরে মাগুরা সিভিল সার্জন অফিসের মনিটরিং অফিসার ডা: মো: আরিফুর রহমান জানান , গত ২৪ ঘন্টায় প্রাপ্ত রিপোর্টের ফলাফলে ৩ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। এরা হলেন মাগুরা সদর উপজেলার বগিয়া গ্রামের জাহিদ(৩৫) , আঠার খাদা ইউনিয়নের মালন্দ গ্রামের গোবিন্দ(৩৫), এবং মহম্মদপুর উপজেলার রায়পাশা গ্রামের মওলা(৩৫) । এরা তিনজনই ঢাকাতে বেসরকারী কোম্পানীতে কর্মরত এবং সদ্য ঢাকা থেতে মাগুরায় এসেছেন।
মাগুরায় নতুন ৩ জনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৯ জনে দাড়ালো। এর আগে ১৯ জনকে সুস্থ ঘোষনা করেছে মাগুরা স্বাস্থ্য বিভাগ। বাকি আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থাকা অপর ১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি