1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙার বড়নালে দু:স্থ ও হত-দরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

মাটিরাঙার বড়নালে দু:স্থ ও হত-দরিদ্র কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৩৫১ বার

আবদুল আলী গুইমারা,(খাগড়াছড়ি) ঃ প্রানঘাতি করোনা ভাইরাসের (কোবিড-১৯) প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়েছে পাহাড়ের খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। পাহাড়ের কর্মহীন হয়ে পড়া গৃহবন্ধী শ্রমজীবি, দু:স্থ ও হত-দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে মাটিরাঙ্গার সীমান্তবর্তী বড়নাল ইউনিয়ন পরিষদ।

শনিবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙার বড়নাল ইউনিয়ন পরিষদ মাঠে ১৬ ও ১৭তম ধাপে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা বিতরণের অংশ হিসেবে পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

এসময় মাটিরাঙা উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর ও বড়নাল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আসগর হোসেন, বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আকবর, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ মিয়া ও ইউপি সচিব তপন বিকাশ ত্রিপুরা ছাড়াও নির্বাচিত জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈশ্বিক মহামারী করোনায় কর্মহীন মানুষের ঘরে ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সহায়তা পৌছে দিতে বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আকবরের নেতৃত্বে নির্বাচিত জনপ্রতিনিধিরা কাজ করে যাচ্ছেন উল্লেখ করে মাটিরাঙা উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর ও বড়নাল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আসগর হোসেন বলেন, করোনা ভাইরাস প্রানঘাতি রূপ ধারন করেছে। সারাদেশের ন্যায় মাটিরাঙ্গায়ও প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা ভাইরাস থেকে বাঁচতে সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net