1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী অপু গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

মানিকছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী অপু গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৩১৩ বার

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ রামগড়-মানিকছড়ি উপজেলার বিশাল এ জনপদের ত্রাস ইউপিডিএফ’র রামগড় ইউনিটের সংগঠক একাধিক মামলার আসামী কাপসিরাই ত্রিপুরা (অপু)ওরফে ছবির (৪২)কে ১টি এলজি (অস্ত্র), ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি, দুই শতাধিক চাঁদা আদায়ের রশিদ বই, নগদ ৩৯ হাজার ৭শত ৫১ টাকা, ছয়টি মোবাইল ফোন,ব্যাগ ও ব্যবহারের কাপড়, সংগঠনের ব্যানার, চারশতাধিক লিফলেট, সংগঠনের মাসিক ও বাৎসরিক হিসাব বই, দলীয় পতাকাসহ বিভিন্ন সরঞ্জামাদিসহ উদ্ধার করেছে যৌথবাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ ১ যুগের অধিককাল ধরে মানিকছড়ি ও রামগড় উপজেলার বাটনাতলী ও পাতাছড়া ইউনিয়নের প্রায় ১৫/২০ গ্রামে ত্রাসের রাজত্ব করছিল ইউপিডিএফের রামগড় ইউনিটের সংগঠক কাপসিরাই ত্রিপুরা (অপু)ওরফে ছবির (৪২)। সম্প্রতিকালে দুই উপজেলার উল্লেখিত ইউনিয়নে বসবাসরত জনগোষ্টির ওপর ব্যাপক চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রাখায় বাটনাতলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো.ওয়ালি উল্লাহ জনপদে টহল জোরদারের পাশাপাশি নিরাপত্তা বাড়াতে তৎপর হয়ে উঠে।
ফলে গত ৪ জুন বৃহস্পতিবার বিকালে রামগড় উপজেলার নাভাঙ্গা নামক এলাকায় ইউপিডিএফ সন্ত্রাসীরা চাঁদাবাজির উদ্দেশ্যে একত্রিত হয়েছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে টহলে যায় বাটনাতলী ক্যাম্পের সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মো.ওয়ালি উল্লাহ ও তার টহল দল। অভিযানে গিয়ে নির্জণ জঙ্গলে ইউপিডিএফের রামগড় ইউনিটের সংগঠক কাপসিরাই ত্রিপুরা (অপু)ওরফে ছবির (৪২)পিতা -খিরেন্দ্র ত্রিপুরা, সাং-রাজেন্দ্র কার্বারী পাড়া, দীঘিনালা, খাগড়াছড়িকে আটক করেন।
এ সময় তার আস্তানা থেকে চাঁদা আদায়ের দুইশত ১৬টি রশিদ বই, নগদ ৩৯ হাজার ৭শত ৫১ টাকা, ছয়টি মোবাইল ফোন, ব্যাগ ও ব্যবহারের কাপড়, সংগঠনের বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার, ৪শত ৫০টি লিফলেট, সংগঠনের মাসিক ও বাৎসরিক হিসাব বই, দলীয় পতাকাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী। এ সময় অন্য সহযোগিরা পালিয়ে যায়। তথ্য আদায়ের উদ্দেশ্যে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যমতে ৫ জুন বিকালে মানিকছড়ি উপজেলার জামতলা এলাকায় সন্ত্রাসীর অপর আস্তায় অভিযান পরিচালনা করেন যৌথবাহিনী।
উদ্ধারকৃত অস্ত্র,গুলি ম্যাগজিন ও সকল সরঞ্জামাদিসহ সন্ধ্যার পর ইউপিডিএফের সন্ত্রাসী কাপসিরাই ত্রিপুরা (অপু)ওরফে ছবির (৪২)কে মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। মামলা নং ৩ তারিখ-৬ জুন-২০২০ খ্রি.।
অফিসার ইনচার্জ আমির হোসেন বিষয়টি স্বীকার বলেন, আটক ইউপিডিএফ সংগঠক কাপসিরাই ত্রিপুরা (অপু) একাধিক মামলা আসামীও বটে। সে দীর্ঘ ১ যুগের অধিককাল ধরে মানিকছড়ি ও রামগড় উপজেলা বিশাল জনপদে ত্রাস সৃষ্টি করে আসছিল। আজ যৌথবাহিনীর অভিযানে অস্ত্র বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার শেষে তার বিরুদ্ধে অস্ত্র,সন্ত্রাস দমন ও চাঁদাবাজি আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net