1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মান্দায় ৮১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

মান্দায় ৮১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৪৩৭ বার

কাজী কামাল হোসেন,নওগাঁঃ নওগাঁর মান্দায় ৮১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে RAB-5। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য সাড়ে ৩২ লক্ষ টাকা।

রাজশাহী ক্যাম্পের কোম্পানী কমান্ডার (সিপিএসসি) অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম জানান, মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরীঘাট নামক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

এসময় গাঁজা বহনের কাজে ব্যাবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো খ ১২-৫৪৫২) ৩টি মোবাইল সেট, নগদ ১৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩২ লক্ষ ৫০ হাজার টাকা।

আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার উত্তর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহেল রানা (৩৯) এবং একই জেলার বি পাড়া গ্রামের মোসলেমের ছেলে মিজানুর রহমান মিজান (৩০)।

মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার জানান, RAB আটককৃতদের মান্দা থানায় সোপার্দ করেছে।

তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net