1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে বিএসআরএম কারখানায় দগ্ধ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

মীরসরাইয়ে বিএসআরএম কারখানায় দগ্ধ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ২৭৬ বার

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা ॥ মীরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড়ে অবস্থিত বিএসআরএম কারখানায় কাজ করার সময় গরম তরল পদার্থে দগ্ধ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনায় আহত আরো একজনের অবস্থা আশংকা জনক। শনিবার ৬ জুন সন্ধ্যায় এই দূর্ঘটনাটি ঘটে।
সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শ্রমিকরা কারখানায় কাজ করার সময় উপর থেকে তাদের শরীরে কারখানার গরম তরল পদার্থ পড়ে। এতে কমর্রত ৬জন শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হয়। দুর্ঘটনার পর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ বার্ন ইউনিটে নেয়া হয়। সেখানে আবুল কাশেম মারা যায়। পরবর্তীতে একে একে মহি উদ্দিন এবং নজরুল ইসলাম মৃত্যু হয়। গুরুতর আরেক আহত সিকান্দারকে অন্যত্র চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।
নিহতদের পরিচয়; আবুল কাশেম মীরসরাই থানাধীন ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের পূর্ব হাইতকান্দি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। ফেনী জেলার ছনুয়া বাজার এলাকার কামাল উদ্দিনের ছেলে মহি উদ্দিন (৩৫), ফেনী জেলার দাগন ভূঁইয়া থানার সেকান্দরপাড় গ্রামের নূর নবীর ছেলে নজরুল ইসলাম (৩৪)।
এ বিষয়ে জানতে বিএসআরএম সোনাপাহাড় কারখানার প্রসাশনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন মোল্লার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নি। ফলে কারখানা কতৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই সিরাজুল ইসলাম বলেন, দূর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল ছুটে যাই। তখন জানতে পারি কারখানার গরম তরল পদার্থে শ্রমিকরা দগ্ধ হয়েছে। কতৃপক্ষ আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net