ঢাকা   ০৫:৩০:৩১ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

মোনায়েম খানের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৩১২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান ইন্তেকাল করেছেন।

তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে রোববার বেলা ২টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই, বাংলাদেশ জীবন বীমা কর্পোরেশনের চট্টগ্রামের কর্মকর্তা আবদুল বাসেত খান।

সাংবাদিক আবদুল মোনায়েম খান গত রোববার (৩১ মে) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে তাঁর ‘পজিটিভ’ রিপোর্ট আসে। একই সাথে ওই দিন তার ছেলে আবদুল মোহাইমেন খানেরও পজিটিভ রিপোর্ট আসলেও সে সুস্থ হয়ে উঠে।

সাংবাদিক আবদুল মোনায়েম খান তার নিজ বাড়ি তারাবনিয়ারছড়াস্থ কবরস্থানের সামনে ‘হোম আইসোলেশনে’ ছিলেন।
সেখানে তীব্র শ্বাসপ্রসারের সমস্যা দেখা দিলে চট্টগ্রামে নেয়া হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কিছুটা উন্নতিও হয়ে উঠে।
কিন্তু রোববার সকাল থেকে তাঁর অক্সিজেন সেস্যুরেশন (৬০-৪০) নেমে আসে। ওই সময়ে আইসিইউ প্রয়োজন হয়ে পড়ে। এক পর্যায়ে দুপুরে অক্সিজেন সেস্যুরেশন শুন্য হয়ে যায়। এতেই তিনি মৃত্যুবরণ করেন।

সাংবাদিক আবদুল মোনায়েম খান দীর্ঘদিন ধরে ইংরেজী দৈনিক ‘দ্য ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেস’ কক্সবাজার প্রতিনিধি, দৈনিক কালের কন্ঠের বিজ্ঞাপন প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি ডেইলি স্টার এবং ডেইলি সানেরও প্রতিনিধি ছিলেন।

সূত্র মতে, এর আগে গত ২৩ মে করোনা ভাইরাসের উপসর্গ শুরু হয় তাদের দুইজনের। গত ২৬ মে কক্সবাজার সদর হাসপাতালে নমুনা জমা দিয়ে আসেন। ৬ দিন পর আজ রোববার তাদের নমুনা পরীক্ষায় ‘পজিটিভ’ রিপোর্ট আসে।

এদিকে কক্সবাজারের সিনিয়র সাংবাদিক, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সিনিয়র সদস্য আবদুল মোনায়েম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউনিয়নের সভাপতি মমতাজ উদ্দিন বাহারী ও সাধারণ সম্পাদক আনছার হোসেন।

এক বিবৃতিতে সাংবাদিক নেতাদ্বয় মরহুম সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি