1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যাত্রীবাহী স্পিডবোটে আগুন ৪ যাত্রী আহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

যাত্রীবাহী স্পিডবোটে আগুন ৪ যাত্রী আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৩০৬ বার

মাহমুদুল হাসান,রাঙ্গাবালী প্রতিনিধি :
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় যাত্রাবাহী স্পিডবোটের ইঞ্জিন বিস্ফোরণ হয়ে আগুন ধরে যাওয়ায় অগ্নিদগ্ধ হয়ে চার যাত্রী আহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার চরমোন্তাজ-রাঙ্গাবালী নৌরুটের বুড়াগৌরাঙ্গ নদীতে এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীরা হলেন, রফিকুল ইসলাম (৫০), খোকন প্যাদা (৪০), আব্দুলা আল মহিদ (৯) ও মিতিন (২৫)।
তাদের মধ্যে গুরুত্বর আহত রফিকুলের বাড়ি গলাচিপা আর বাকিদের বাড়ি চরমোন্তাজ। জানা গেছে, বেলা ১১ টা ২০ মিনিটে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমণ্ডল থেকে ১৪ জন যাত্রী নিয়ে গহিনখালী ঘাটের উদ্দ্যেশ্যে একটি স্পিডবোট ছেড়ে আসে।

বুড়াগৌরাঙ্গ নদীর মাঝমাঝি আসলে হঠাৎ স্পিডবোটের ইঞ্জিন বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে চার যাত্রী আহত হয়। তাদের মধ্যে গুরুত্বর আহতাবস্থায় রফিকুল ইসলামকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওই স্পিডবোটের যাত্রী চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া বলেন, মাঝ নদীতে হঠাৎ স্পিডবোটের ইঞ্জিনে আগুন লেগে যায়। এসময় চারজন যাত্রী আহত হয়। বেশি আহত রফিকুলকে আমি গলাচিপা নিয়ে এসেছি। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, বিষয়টি শুনেছি। বিস্তারিত জানার জন্য খোঁজখবর নিচ্ছি৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net