1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রক্ত সংগ্রহে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

রক্ত সংগ্রহে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ২৮৫ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
করোনাভাইরাসে সবকিছু বন্ধ হওয়ার পর থেকেই অসহায় ও কর্মহীন মানুষের পাশে আছেন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। কখনো ক্রীড়াঙ্গনের অসহায় হয়ে পড়া খেলোয়াড়-সংগঠকদের পাশে দাঁড়িয়েছেন, কখনো ছুটে গেছেন নিজ জেলা গাজীপুরের মানুষের পাশে।

সরকারি সাহায্য এবং তার ব্যক্তিগত সাহায্য যাতে প্রকৃত অসহায় মানুষের মধ্যে পৌঁছায় সেজন্য ক্রীড়া প্রতিমন্ত্রী নিজেই তদারকি করেছেন সবকিছু। করোনাভাইরাসের ত্রাণ প্রদানের পর তিনি ঈদের সময়ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন। এমনকি এলাকার প্রতিবন্ধী মানুষরাও বাদ পড়েননি ক্রীড়া প্রতিমন্ত্রীর ঈদ উপহার থেকে।

ইতিমধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর দেহরক্ষী করোনায় আক্রান্ত হয়েছেন। তারপরও স্বাস্থ্যবিধি মেনে ক্রীড়া প্রতিমন্ত্রী বিভিন্নভাবে মানুষের সেবা করে যাচ্ছেন। এবার তিনি বিভিন্ন রোগীদের জন্য রক্ত সংগ্রহের এক উদ্যোগ নিয়েছেন।

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’-এ স্লোগান নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি আগামী ৭ জুন গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও স্কুল মাঠে স্বাস্থ্যবিধি মেনে এই রক্তদান কর্মসূচির আয়োজন করেছেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘ করোনা ভাইরাসের কারণে ব্লাড ব্যাংক ও হাসপাতালগুলোতে রক্তস্বল্পতা দেখা দিয়েছে । যার কারণে ক্যান্সার, থ্যালাসেমিয়াসহ বিভিন্ন রোগের চিকিৎসায় জরুরিভাবে প্রচুর রক্তের প্রয়োজন হচ্ছে। যে কারণে আমাদের এই ব্লাডক্যাম্পের উদ্যোগ। ৭ জুন সকাল ১১ টায় টঙ্গীস্থ নোয়াগাঁও স্কুল মাঠে স্বাস্থ্যবিধি মেনে একটি ব্লাডক্যাম্প করব। যারা রক্ত দিতে আগ্রহী, তাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেকোনো সুবিধাজনক সময়ে এসে মানুষের জীবন বাঁচাতে রক্ত দেওয়ার জন্য অনুরোধ করছি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net