1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহী মিশন হাসপাতালের চিকিৎসকসহ ৪৫ জনের করোনা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা

রাজশাহী মিশন হাসপাতালের চিকিৎসকসহ ৪৫ জনের করোনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ২৩৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
রাজশাহী মিশন হাসপাতালের চিকিৎসকসহ ৪৫ জনের করোনা
রাজশাহী খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের চিকিৎসক ডা. সাকলাইনসহ (৩২) নতুন করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এবং রামেক হাসপাতালের আলাদা ল্যাবে তাদের করোনা ধরা পড়ে।

রাজশাহীতে প্রাণঘাতী করোনা চিকিৎসায় আইসোলেশন সেন্টার হিসেবে শুরু থেকেই কাজ করছে খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে।

করোনা শনাক্ত হয়েছে ডা. সাকলায়েনের স্ত্রী নাজমুন নাহারেরও (২৯)। রামেক হাসপাতাল বহির্বিভাগের মলিক্যুলার বায়োলজি ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ২০ জনের। এরা প্রত্যেকেই রাজশাহী নগরীতে আছেন।

অন্যদিকে রামেক হাসপাতালের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার বলেন, বৃহস্পতিবার রামেক ল্যাবে ২৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে ৫ জন রাজশাহী নগরীতে আছেন। এছাড়া ১৪ জন পাবনার এবং সাতজন নাটোরের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net