1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যা করলো সাত বছরের শিশুসন্তান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যা করলো সাত বছরের শিশুসন্তান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ২৮০ বার

মঈন উদ্দীন: সাত বছরের শিশু সন্তানের হাসুয়ার কোপে মারাত্মক জখম এক মা চিকিৎসাধীন অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতাল মৃত্যুবরণ করেছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীর পবা উপজেলার বেড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম ফাতেমা-তুজ-জোহরা (২৮)। তিনি ওই এলাকার রবিউল ইসলামের স্ত্রী এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিদিরপুর গ্রামের মৃত কাজিম উদ্দিনের মেয়ে।
রাজশহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, হাসপাতালের জরুরি বিভাগে আনার পর রবিউল ইসলাম জানিয়েছেন যে তার সাত বছর বয়সী ছোট শিশু খেলছিল। এ সময় পাঁচ টাকার বায়না করে। কিন্তু না দিতে চাওয়ায় সে হঠাৎ করে মায়ের বুকে হাসুয়া দিয়ে কোপ দেয়। পরে মায়ের বুকে রক্ত দেখে ওই শিশু দুর্গাপুর বাড়ি চলে যায় পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং শিশুকে কোলে করে বাড়িতে নিয়ে আসে।
ওসি বলেন, ঘটনার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যদের আসার জন্য খবর দেওয়া হয়েছে। ওই শিশু বুঝতে না পেরে এমন ঘটনা ঘটিয়ে ফেলেছে। এখন পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net