1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে পণ্যবাহী গাড়ীতে চড়ে ইউএনও হাতেনাতে ধরলেন অতিরিক্ত টোল আদায় - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি 

রামগড়ে পণ্যবাহী গাড়ীতে চড়ে ইউএনও হাতেনাতে ধরলেন অতিরিক্ত টোল আদায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ২৬৩ বার

মো:নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি): একের পর এক অভিযোগ পেয়ে অবশেষে অভিনব কৌশলে হাতেনাতে ধরলেন খাগড়াছড়ি জেলা পরিষদ রামগড় টোল কেন্দ্রের অতিরিক্ত টোল আদায়। রামগড় উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম বদরুদ্দোজা নিজেই কৃষি পণ্যের গাড়ী পিকআপে চড়ে টোল কেন্দ্র অতিক্রমের সময় গাড়ী থেকে ১হাজার ৬শত টাকা নেন ইজারাদার। যেখানে নেয়ার কথা ছিল ৪/৫শত টাকা। পণ্যের ব্যবসায়ী রসিদ চাইলে তাকে দেয়া হয়নি কোন রসিদ। ঘটনাটি গাড়ী থেকে প্রত্যক্ষ করেন স্বয়ং ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও।

শুক্রবার (২৬ জুন) বিকেলে খাগড়াছড়ি-ফেনী সড়কের রামগড়স্থ সোনাইপুল জেলা পরিষদ টোল আদায় কেন্দ্রের ঠিকাদার মেসার্স বেগম অটো রাইস মিলকে কৃষি পণ্য পরিবহন নিয়ন্ত্রণ আইনের ১৯৬৪ সনের ১২/২ এর ধারায় ৫০হাজার টাকা এ জরিমানা করেন আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ.ন.ম বদরুদ্দোজা জানান, মৌসুমী ফল ও কৃষিপণ্য পরিবহণের সময় টোল কেন্দ্রে অতিরিক্ত অর্থ আদায়, টোল আদায় করে রশিদ না দেয়া এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় টোল কেন্দ্রের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী মাহবুব আলম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net