1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামুর গর্জনিয়াতে গাছের সাথে শ্রত্রুতা করলেন ইয়াবা ব্যবসায়ীর বড় ভাই আবু হান্নান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

রামুর গর্জনিয়াতে গাছের সাথে শ্রত্রুতা করলেন ইয়াবা ব্যবসায়ীর বড় ভাই আবু হান্নান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৩৬২ বার

রামু প্রতিনিধিঃ
রামুর গর্জনিয়ার জুমছড়ি মইন্নাকাটায় সাংবাদিক নেজাম উদ্দিনের ৩ হাজার একাশি গাছ ও বিভিন্ন জাতের রোপণকৃত চারা কেটে ফেলেছে মাদক ব্যবসায়ীর বড়ভাই মৌলানা হাসেম এর ছেলে আবু হান্নান ও তার সন্ত্রাসী বাহিনী। মাদক ব্যবসায়ী আবদুল মোমেন প্রকাশ বদাইয়্যা আবু হান্নানের তার ছোটভাই।

বুধবার (২৪জুন) সকালে এ ঘটনা ঘটে।
জানাযায়, ১৭৩২ বিএস খতিয়ানে মোট ১১ একর ০২শতক হাজী মোঃ হোসন এর নামে সৃজিত আছে। ওয়ারিস মুলে মৃত মোঃ হোসন এর কন্যাদের মধ্যে মেঝ কন্যা গোল চেহেরা খানম স্বামী মৃত ইন্জিনিয়ার নুরুল হাকিম ৮০ শতক জমি প্রাপ্ত হয়। জমিতে সম্প্রতি গোল চেহেরা খানম এর ছোট ছেলে সাংবাদিক নেজাম উদ্দিন জমিতে সবুজ বনায়ন করতে প্রায় ৩ হাজার বিভিন্ন জাতের চারা রোপণ করে।
এদিকে জমিতে সন্ত্রাসী কায়দায় মাদক ব্যবসায়ী মৌলানা হাসেম এর ছোট ছেলে আবদুল মোমেন প্রকাশ বদ্যাইয়ার বড়ভাই আবু হান্নান ইয়াবার টাকা ব্যবহার করে সন্ত্রীদের দিয়ে চারাগুলো কেটে ফেলেছে বলে জানান ভোক্তভোগী ।

সাংবাদিক নেজাম জানান, আমি মায়ের পৈতৃক সম্পত্তিতে একাশি গাছসহ বিভিন্ন জাতের চারা রোপণ করি। কিন্তু মাদক ব্যবসায়ীর বড় ভাই আবু হান্নান সন্ত্রাসী কায়দায় আমার চারাগুলো কেটে ফেলে। এতে আমার প্রায় ১লক্ষ৫০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে এলাকাবাসী জানিয়েছে, এলাকার ত্রাস আবদুল মোমেন প্রকাশ বদাইয়্যা ইয়াবা নিয়ে পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়ে।
ধরা পড়ার আগে এলাকার ত্রাস হিসাবে সবাইকে জিম্মি করে রেখেছিল।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার একজন জানান, বদাইয়্যা ইয়াবা নিয়ে ধরা পড়ার পর
পল্লী চিকিৎসার আড়ালে আবু হান্নান এই ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে ধারনা করা হচ্ছে।
আরো জানাযায়, মাদককারবারির বড়ভাই আবু হান্নান কোন কাজ না থাকলেও এলাকায় ছোট একটি ব্যাগ নিয়ে বিভিন্নজায়গায় ঘুরেফেরা করতে থাকে।

এব্যাপারে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আই আনিসুর রহমান জানান, ঘটনা সম্পর্কে জানতে পেরেছি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net