1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে দুইজনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে দুইজনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ২৬৮ বার

মঈন উদ্দীন: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) ভোররাত ৩টা এবং সকাল ৭টার দিকে মারা গেছেন তারা। এ দুইজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা জানতে মৃত্যুর পর নমুনা সংগ্রহ করা হয়েছে।
মৃত দুইজন হলেন- নওগাঁ সদর উপজেলার ঘোষপাড়া গ্রামের চিত্তরঞ্জন মণ্ডলের ছেলে চিরঞ্জিত মণ্ডল (৫০) এবং রাজশাহীর বাগমারা উপজেলার মজিদপুর গ্রামের নবিকুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম (৪৫)। তাদের করোনার উপসর্গ থাকায় কোভিড-১৯ রোগিদের জন্য নির্ধারিত ২৯ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিরঞ্জিত মণ্ডল একজন শিক্ষক ছিলেন। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এর ঘণ্টাখানেক পরেই তিনি মারা যান। একই ধরনের উপসর্গ থাকায় গেল ৯ জুন হাসপাতালে ভর্তি করা হয়েছিল গৃহিনী ফাতেমা বেগমকে। শুক্রবার সকাল ৭টার দিকে তিনি মারা যন। লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত দুই নারী-পুরুষের পরিবারের অন্য সদস্যরা সুস্থ আছেন। তাই তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আর মৃত দুইজন করোনায় আক্রান্ত ছিলেন কি না তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার নমুনা পরীক্ষা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net