1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে অসহায়দের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে নির্বাচনি আচরণবিধি লংঘন রোধে অভিযান আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজারের মিলনমেলা সম্পন্ন চন্দনাইশে ইয়াবা-গাঁজা নিয়ে ২ স্বামী-স্ত্রীসহ আটক-৪ ঈদগাঁওয়ে কাল দাঁড়িপাল্লার গণমিছিলে আসছেন ডাকসু জিএস ফরহাদ ঈদগাঁওয়ে  দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ 

লালমনিরহাটে অসহায়দের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ৩৩৪ বার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট থেকে:
লালমনিরহাটের তিস্তা নদীর তীরবর্তী ও লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে ৬শত ৫০টি কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন।
আজ রবিবার ৩১ মে সকালে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে কালমাটি মন্ডলপাড়া চুংগাধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লালমনিরহাট ১৫বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম তৌহিদুল আলম তিস্তা নদীর তীরবর্তী ১শত ৫০জন অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন। এছাড়াও লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর পুরাতন ইউনিয়ন পরিষদ মাঠে ১শত ৭৫টি, লোহাকুচি উচ্চ বিদ্যালয় মাঠে ১শত ৭৫টি, আদিতমারী উপজেলার নামুড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১শত ৫০টি পরিবারের মাঝে ত্রাণ সমাগ্রী বিতরণ করেন উপ-অধিনায়ক মেজর এম এম শাহ আলম।
বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সহযোগিতায় ত্রাণ সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে ৪কেজি চাল, ৪কেজি আটা, ২কেজি ডাল, ১প্যাকেট লবন প্রদান করা হয়েছে। এছাড়াও ৫শত ৫০টি মাস্ক এবং ১শতটি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, বিজিবি’র সদস্য ও উপকারভোগী জনসাধারণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net